৬ মার্চ ২০২১ - ০৭:০৪
ইরাক সফরে পোপ ফ্রান্সিস

বাগদাদ বিমানবন্দরে বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসকে স্বাগত জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকি সূত্র জানিয়েছে, গতকাল (৫ মার্চ) বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসকে বহনকারী বিমান বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাযেমি বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রীর সাথে তিনি মতবিনিময় করেন প্রতিবেদনে বলা হয়েছে।

এরপর রাষ্ট্রপতির ভবনে ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালেহের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন পোপ। বারহাম সালেহ’র সাথে সাক্ষাতের পর রাষ্ট্রপতির ভবনেই তিনি কয়েকজন ইরাকি কর্মকর্তার সাথে সাক্ষাত করেন।

ইতিপূর্বে ক্যাথোলিকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, পোপ ফ্রান্সিস আগামী ৫ থেকে ৮ই মার্চের মধ্যে ইরাক সফর করবেন।

এর আগে কেলদানি ক্যাথোলিক গীর্জার প্রধান লুইস রাফায়েল ফরাসী বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, পোপ ফ্রান্সিস তার ইরাক সফরে শিয়া বিশ্বের বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সিস্তানির (হাফি.) সাথে সাক্ষাত ও মতবিনিময় করবেন।#176